Tuesday, March 12, 2019
১৯ বছরের মধ্যে তামিম-সাদমান প্রথম এই নজির গড়লেন
March 12, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
‘মর্নিং শোজ দ্য ডে’—দিনটি কেমন যাবে, তা সকাল দেখলে বোঝা যায়। অর্থাৎ সকালটা ভালো হলে দিনটা ভালো যাবে বলেই ধরে নেওয়া হয়। ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ দলের জন্য কথাটি খাটছে না। দুই ওপেনার কী দুর্দান্ত শুরু করেছিলেন! কিন্তু ১১৯ থেকে ১৩৪—এই ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারানোয় দুর্দান্ত শুরু করেও খুব একটা লাভ হয়নি। অবশ্য তামিম-সাদমান যখন ব্যাট করছিলেন, তখন কে জানত, মিডল অর্ডারে ছোটখাটো মড়ক লাগবে! দুই ওপেনারের ব্যাটিং দেখে মনে হতেই পারে নিউজিল্যান্ড সফর তাঁদের দুজনেরই বিশেষ পছন্দের।
বৃষ্টিতে ভেসে গেছে টেস্টের প্রথম দুই দিন। পাঁচ দিনের টেস্ট তাই পরিণত হয়েছে তিন দিনের ম্যাচে। টানা দুই দিন ঢেকে রাখায় উইকেট একটু নরম হয়ে পড়াই স্বাভাবিক। বাউন্সও অসমান হওয়ার কথা। যার মানে, ব্যাটিং করা সহজ হবে না। আজ তৃতীয় দিনে নিউজিল্যান্ড টস জিতে ফিল্ডিংয়ে নেমে পড়তে তাই দেরি করেনি। লক্ষ্য পরিষ্কার। প্রতিপক্ষকে যত দ্রুত সম্ভব গুটিয়ে দাও। কিন্তু তামিম-সাদমান যতক্ষণ উইকেটে ছিলেন, তাঁদের কিছুটা হলেও হতাশ হতে হয়েছে। বেশি না, ৭৫ রানের জুটি গড়েছেন দুই ওপেনার। তাতে ছিল ধারাবাহিকতার প্রতিচ্ছবি। এবার নিউজিল্যান্ড সফরে এ নিয়ে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়লেন তামিম-সাদমান।
নিউজিল্যান্ড এমনিতেই প্রতিপক্ষ দলগুলোর জন্য বেশ কঠিন জায়গা। এক দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কোনো দলেরই ব্যাটিং গড় পঁয়ত্রিশের ওপাশে যেতে পারেনি নিউজিল্যান্ডে। আর ওপেনারদের ক্ষেত্রে অসুবিধা তো আরও বেশি। শীতল বাতাস আর মেঘাচ্ছন্ন পরিবেশে নতুন বলের গতি আর সুইং সামলানোর পরীক্ষা দিতে হয়। নিউজিল্যান্ডের মাটিতে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলোর ওপেনিং জুটির ব্যাটিং গড় চৌত্রিশের নিচে। তামিম-সাদমান সে তুলনায় ভালোই করেছেন। তাতে নিউজিল্যান্ডের মাটিতে গত ১৯ বছরের মধ্যে সফরকারি দলগুলোর ওপেনারদের মধ্যে তাঁরা একটি জায়গায় ছাপিয়ে গেছেন সবাইকে!
২০০০ সাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে সফরকারি দলের কোনো ওপেনিং জুটিই টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান তুলতে পারেনি। তামিম-সাদমান গত ১৯ বছরের মধ্যে নিউজিল্যান্ডে সফরকারি দলের প্রথম ওপেনিং জুটি হিসেবে এই নজির গড়লেন। হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৭ এবং দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের জুটি গড়েছিলেন দুজন। তাঁদের আগে নিউজিল্যান্ডের মাটিতে টানা তিন ইনিংসে সফরকারি দলের হয়ে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিলেন হার্শেল গিবস ও গ্যারি কারস্টেন।
টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটির কাছ থেকে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি সবশেষ দেখা গেছে ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। তামিম ইকবাল ও সৌম্য সরকার মিলে ১১৮, ৬৭ ও ৯৫ রানের জুটি গড়েছিলেন। আজ ওয়েলিংটনে তামিম-সাদমান ভালো শুরুর পরও কিন্তু বাংলাদেশের শেষটা ভালো হয়নি। প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
সূত্র : বিডি অনলাইন নিউজ ২৪
সালমান খানের শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ!
March 12, 2019
| ছবি: সংগৃহীত |
২০০১ সালে প্রথম এই রোগের কথা বলেন সালমান। তিনি বলেছেন, তার কণ্ঠস্বরে একটা ফ্যাঁসফ্যাঁসে ভাব রয়েছে। তিনি যে নেশা করেন বলে এটা হয় তাও কিন্তু নয়, যখন রমজান চলে তখন কিন্তু তিনি নেশা করেন না। একমাত্র অসুখের কারণেই আমার গলার স্বর ওরকম হয়ে যায়।
রোগটি আসলে কী জানেন? রোগটির অন্য নাম হল সুইসাইড ডিজিজ। কারণ অনেকে এই রোগ হওয়ার ফলে আত্মহত্যার দিকে ঝোঁকেন। এই রোগে আক্রান্তদের আত্মহত্যার হার সবথেকে বেশি বলেও জানিয়েছেন সালমান খান।
এই রোগটির আসল নাম হল ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এটি আসলে স্নায়ুঘটিত একটি রোগ। ট্রাইজেমিনাল নিউরালজিয়া হল এমন একটি অসুখ যার ফলে মুখে ব্যাথা হয়। এই মুখের ব্যথা অনেক সময়েই প্রায় অসহ্য রকমের আকার নেয়।
খাবার খাওয়া, এমনকি কথা বলা বা দাঁত ব্রাশ করলেও এই মুখের ব্যথা মারাত্মক আকার ধারণ করে। এই রোগের ফলেই মাঝেমধ্যে মুখে অসহ্য ব্যাথা অনুভব করেন সলমন খান। হঠাৎ হঠাৎই তার মনে হয় তার মুখে কেউ ছুঁচ ফোটাচ্ছে। তিনি বলেছেন কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট এই ব্যাথা থাকে।
সূত্র : বিডি অনলাইন নিউজ ২৪
আবারও রিয়ালের কোচ জিদান
March 12, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
রিয়াল মাদ্রিদের অফিশিয়াল টুইটার পেজে বলা হয়েছে, রিয়ালের কোচ হচ্ছেন জিদান। কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ-তিনটি প্রতিযোগিতা থেকেই ছিটকে যাওয়া রিয়াল আবারও নিজেদের শীর্ষে দেখতে চায় বলেই জিদানকেই ফিরিয়ে আনল।
নয় মাস। মাত্র নয় মাসেই এত কিছু বদলে যায়! এই তো গত ৩১ মে সবাইকে চমকে দিয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন জিনেদিন জিদান। এরপর গুনে গুনে নয় মাস কেটে গেছে। রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসের সবচেয়ে বাজে সপ্তাহ ও মৌসুম দেখে ফেলেছে। এমন পরিস্থিতিতে সেই জিদানেরই শরণাপন্ন হলো রিয়াল। এমন ভয়ংকর বিপদে যে দলকে উদ্ধার করার জন্য তাঁর চেয়ে যোগ্য কেউ আর নেই।
কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—তিনটি প্রতিযোগিতা থেকেই ছিটকে পড়েছে রিয়াল। সেটাও মার্চের প্রথম সপ্তাহেই। এরপরই সান্তিয়াগো সোলারির চাকরি হারানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সোলারির অধীনে গতকাল রিয়াল ভায়াদোলিদের মাঠে গিয়ে ৪-১ গোলে জয় পেয়েছে রিয়াল। ম্যাচের পর জোড়া গোল করা করিম বেনজেমা সোলারিকেই কোচ হিসেবে পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আর সোলারি নিজেই এ মৌসুমে রিয়ালের দ্বিতীয় কোচ হওয়াতে মনে হয়েছিল, এ যাত্রা বেঁচে যাচ্ছেন এ আর্জেন্টাইন। একই মৌসুমে হুলেন লোপেতেগি ও সোলারি দুজন কোচকে বরখাস্ত করার মতো কাণ্ড হয়তো করবে না রিয়াল—অনেকে এমনটাই ভেবেছিলেন।
স্প্যানিশ টিভি অনুষ্ঠান হুগোনেস জানিয়েছে আজ আলোচনায় বসে রিয়ালের বোর্ড। ক্লাবের বর্তমান পরিস্থিতিতে কী করা উচিত আলোচনা হয় সেটা নিয়েই। সে মিটিংয়েই জিনেদিন জিদানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড পরিচালকেরা সোলারির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন। গত সপ্তাহেই আয়াক্সের কাছে হারের পর জিদানের নাম শোনা গিয়েছিল। কিন্তু জিদান নাকি মৌসুমের শেষে দায়িত্ব নিতে রাজি কিন্তু মৌসুমের বাকি অংশের জন্য আর ঝামেলা বাড়াতে চাননি। তবে হুগোনেস আগেই দাবি করে বসে, আজ বাংলাদেশ সময় রাত ১১টায় জিদানকে নতুন কোচ বানানোর ঘোষণা দেবে রিয়াল। আসলে হলো তাই। নয় মাস আগে এমন কিছুর কথা কেউ ভাবতে পেরেছিল। এক সপ্তাহ আগেই-বা কে ভাবতে পেরেছিল। এবার হয়তো রিয়ালকে আবারও সেই রুপে দেখা যাবে।
সূত্র : প্রথম আলো
কোটা আন্দোলনের নেতা নুরুল ভিপি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বানী জিএস
March 12, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিসি) পদে নুরুল হক ও সাধারণ সম্পাদক (জিএস) পদে গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি মো. আখতারুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুসারে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ডাকসুর ২৫ পদের মধ্যে ২৩টিতেই ছাত্রলীগের প্রার্থীরা নির্বাচিত হন। সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী আখতার হোসেন।
ভিপি পদে বিজয়ী নুরুল হক কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা হিসেবে পরিচিত। তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচন করেন। অন্যদিকে জিএস পদে নির্বাচিত গোলাম রাব্বানী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
ঘোষিত ফলাফল অনুসারে ২৫ হাজারের কিছু বেশি ভোট প্রয়োগ হয়েছে। যা মোট ভোটারের ৫৯ শতাংশ। ভিপি পদে নুরুল হক পান ১১ হাজার ৬২ ভোট। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৪৩ হাজার ২৫৫ জন।
এদিকে এই ফলাফল ঘোষণার পরপরই সেখানে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা ভিপি পদে জয়ী নুরুল হকের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাঁকে বহিষ্কারের দাবি তোলেন।
সূত্র : প্রথম আলো
Sunday, March 10, 2019
অপ্রতিরোধ্য মেসি, রেকর্ড জয় বার্সেলোনার
March 10, 2019
|
ন্যূ ক্যাম্পে অনুষ্ঠিত শনিবারের ম্যাচে রাউল দে তমাসের গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা জেরার্দ পিকের হেডে সমতায় ফেরে। পেনাল্টি গোলে দলকে এগিয়ে দেন মেসি। আর শেষ দিকে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেস।
ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া এগিয়ে থাকা বার্সেলোনা ২৩তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। কিন্তু ডি-বক্সে মেসির ছোট পাস ফাঁকায় পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন ফিলিপে কৌতিনিয়ো।
পাল্টা আক্রমণে পরের মিনিটে রাউল দে তমাসের দারুণ এক গোলে এগিয়ে যায় অতিথিরা। বল পায়ে অনেকটা ছুটে গিয়ে পিকেকে কাটিয়ে আরেক ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে এটা তার একাদশ গোল।
৩৮তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় বার্সেলোনার। ডান দিক থেকে মেসির বাঁকানো এক ফ্রি-কিকে ফাঁকায় বল পেয়ে নিখুঁত হেডে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ডিফেন্ডার পিকে।
দুই মিনিট পর নিজেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ তৈরি করেছিলেন মেসি। কিন্তু দুজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে ঠিকমতো শট নিতে পারেননি আর্জেন্টাইন তারকা।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে মেসির সফল স্পট কিকে এগিয়ে যায় বার্সেলোনা। পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
চলতি লিগে বার্সেলোনা অধিনায়কের এটি সর্বোচ্চ ২৬তম গোল। আসরে সতীর্থদের দিয়ে গোল করানোর তালিকাতেও সবার উপরে মেসি, ১২টি।
বার্সেলোনার হয়ে লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় আন্দ্রেস ইনিয়েস্তাকে (৪৪২) ছাড়িয়ে গেলেন মেসি। ৪৪৩ ম্যাচ খেলা তারকা এই ফরোয়ার্ডের সামনে আছেন কেবল চাভি (৫০৫)।
৮২তম মিনিটে উসমান দেম্বেলের বাড়ানো বল ধরে খানিক আগে বদলি নামা ইভান রাকিতিচের সঙ্গে ডি-বক্সে একবার দেওয়া-নেওয়া করে প্লেসিং শটে স্কোরলাইন ৩-১ করেন সুয়ারেস। আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সুয়ারেসের এটি ১৭তম গোল।
২৭ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৬৩।
দিনের অন্য ম্যাচে লেগানেসকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্ট কম নিয়ে আছে তৃতীয় স্থানে।
সূত্র : নয়া দিগন্ত
বাংলাদেশী ছেলে বিয়ে করতে চান এই সার্বিয়ান অভিনেত্রী
March 10, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
‘হৃদয়ের রংধনু’র মধ্য দিয়ে বাংলাদেশী ছবিতে অভিষেক হয়েছে সার্বিয়ান মডেল ও অভিনেত্রী মিনা পেটকোভিচ বসকানের। জটিলতা কাটিয়ে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। ছবিটি পরিচালনা করেছেন রাজিবুল হোসেন।
ইংরেজির সাথে ভাঙ্গা বাংলাও বলতে পারেন এই অভিনেত্রী। বাংলাদেশে নিজের ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি পেয়েছে এজন্য আমি অনেক আনন্দিত। আমার মনে হয়েছে এখানকার দর্শকরা খুব আবেগপ্রবণ ও তাদের মনে জটিলতা কম। সিনেমাটিতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। যার কারণে সবাই খুব সহজে সিনেমাটি গ্রহণ করছেন এবং হলে গিয়ে দেখছেন। তাছাড়া আমাকে অনেকে ফেসবুকে ইনবক্সে অভিনন্দন জানিয়েছেন। আমি খুব খুশি।
বাংলাদেশী ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, আমার আছে খুব ভালো লেগেছে। কারণ এখানকার মানুষ অনেক আন্তরিক। সিনেমা নির্মাণ পুরোটাই টিম ওয়ার্কের উপর নির্ভর। পুরো টিম আমার কাছে পরিবারের মতো হয়ে গিয়েছিল। সবাই আমার খুব যত্ন নিয়েছেন। আমি আমার ব্যক্তিগত বিষয়গুলোও টিমের সদস্যদের সাথে সহজেই শেয়ার করতে পেরেছি। তাই কাজ করতে একেবারেই কষ্ট হয়নি।
ইউরোপের দেশ সার্বিয়া থেকে বাংলাদেশের ছবির সাথে যুক্ত হওয়ার বিষয়টি খুব মজার উল্লেখ করে তিনি বলেন, এই দেশের সিনেমার সাথে আমার যুক্ত হওয়াটা সিনেমার গল্পের মতো। ভবিষতে আমি এ গল্প নিয়ে সিনেমা নির্মাণ করবো। স্ক্রিপ্টও লেখা শুরু করেছি। তাই এখনই গল্পটা শোনাতে চাচ্ছি না। সবাইকে পর্দাতে আমার বাংলাদেশে আসার গল্প দেখাবো। সেটার জন্য অপেক্ষা করতে হবে। তবে একটা তথ্য দিই, আমি সার্বিয়ার নাগরিক হলেও সেখান থেকে কিন্তু বাংলাদেশে আসিনি। অন্য একটি দেশ থেকে এসেছি।
নিজের অন্য কাজ সম্পর্কে তিনি বলেন, শুরুর দিকে আমি সার্বিয়াতে ছোট বোনের সাথে মাডেলিং করেছি। এরপর ইতালি, চায়না, থাইল্যান্ড ও ভারতে মডেলিং করেছি। এছাড়া বাংলাদেশের সিনেমাটি শেষ হওয়ার পর আমি ভারতের একটি সিনেমাতেও অভিনয় করেছি। সার্বিয়ান নির্মাতা সারার পরিচালনায় সিনেমাটির নাম ‘ইঙ্কব্লট’। জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়েছে।
অ্যাডভেঞ্চারভিত্তিক সিনেমা দিয়ে বাংলাদেশে অভিনয় অভিষেক হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘হৃদয়ে রংধনু’ ছবিতে শুটিংয়ের সময়টা আমার অসাধারণ কেঁটেছে। আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু তেমন ঝুঁকি ছিল না। তবে মজার ব্যাপার হচ্ছে প্রতিবার শুটিংয়ের সময় আমাকে অনেকদিন ধরে সমুদ্রের সামনে থাকতে হয়েছে। যেটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ছিল। কারণ আমার দেশে কোনো সমুদ্র সৈকত নেই। তাই কক্সবাজারে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তাছাড়া এখানকার আবহাওয়াও আমার অনেক পছন্দ। আমাদের দেশে অনেক ঠাণ্ডা পড়ে, কিন্তু এখানে তেমন না।
এই দেশে অভিনয় করতে এসে শিখে ফেলেছেন বাংলা। এখন তার কাছে নাকি প্রিয় ভাষা হয়ে গেছে বাংলা। এ প্রসঙ্গে মিনা পেটকোভিচ বলেন,
শুটিংয়ের প্রয়োজনে আমাকে বাংলা শিখতে হয়েছে। আমি ইংরেজিতেও কথা বলতে পারি। কিন্তু ইংরেজির চেয়েও আমার বাংলা ভাষা অনেক বেশি ভালো লাগে। বাংলা বলা মানুষদেরও আমার অনেক ভালো লাগে। আমার ইচ্ছে আছে সারাজীবন বাংলাদেশে থাকবো আর বাংলাদেশের কোনো ছেলেকেই একদিন বিয়ে করবো।
নিজের প্রিয় বাংলা বাক্য সম্পর্কে বলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীতের এই লাইন আমার খুব প্রিয়’। বাংলাভাষা আয়ত্ব করতে তিনি ইউটিউবে বাংলাদেশের সিনেমা দেখেছেন। এছাড়া অনেক নাটকও দেখেছেন। এই অভিজ্ঞতা থেকে এই দেশের মানুষ সম্পর্কে তার মন্তব্য, এখনকার মানুষ প্রেমের গল্প বেশি ভালোবাসেন। আর নাটক দেখতে দেখতে কয়েকজনের অভিনয় আমার দুর্দান্ত লেগেছে। তবে তাদের নাম মনে করতে পারছি’।
বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি ভবিষৎ পরিকল্পনাও ঠিক করেছেন। এ সম্পর্কে মিনা পেটকোভিচ বলেন, বাংলাদেশের আরও অনেক কাজ করার ইচ্ছে আছে আমার। শুধু ভালোবাসার গল্প না। আমি নতুন কোনো বিষয়ের গল্পে কাজ করবো। যেটা ট্রেন্ড চেঞ্জ করবে।
সূত্র : নয়া দিগন্ত
একসঙ্গে ৬ তারকাকে বিশ্রাম দিয়ে পাকিস্তানের দল ঘোষণা
March 10, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
পাকিস্তানের ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদসহ ছয় ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ওয়ানডে দল ঘোষণা করেছে পিসিবি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দল থেকে বাদ পড়া অন্য ক্রিকেটাররা হলেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, শাদাব খান ও হাসান আলী।
আসন্ন এ সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন দলের অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক। দলে জায়গা পেয়েছেন নতুন তিন তরুণ মুখ। তারা হলেন সাদ আলি, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ হাসনাইন।
১৬ সদস্যের ওয়ানডে দলে ফিরেছেন উমর আকমল, জুনাইদ খান, ইয়াসির শাহ ও হারিস সোহেল।
দল ঘোষণা নিয়ে ইমরান খানের নেতৃত্বাধীন বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম-উল হক বলেন, ‘আমাদের এখন প্রধান টার্গেট বিশ্বকাপ। তাই আমরা এমন কোনো পরিস্থিতিতে পড়তে চাই না যাতে এর কারণে পেছনে পড়ে যেতে হয়। এছাড়াও বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
প্রধান নির্বাচক ইনজামাম-উল হক আরও বলেন, ‘আমি চেয়েছি টানা অনেকগুলো ম্যাচ খেলা ক্রিকেটারদের বিশ্রাম দিতে। এজন্য সরফরাজকেও বিশ্রাম দেয়া হয়েছে। আমরা চাই বিশ্বকাপের মতো বড় আসরে যাওয়ার আগে আমাদের খেলোয়াড়দের মাঝে চাঙ্গা ভাব থাকুক। এজন্য সরফরাজের জায়গায় রিজওয়ানকে নিয়েছি। কিন্তু আমি মনে করি না এ সিরিজে রিজওয়ান আহামরি কিছু করবে। সরফরাজের পজিশনটি খুবই বিপজ্জনক (গুরুত্বপূর্ণ) জায়গায়। এ দুই উইকেটরক্ষক ব্যাটসম্যানের মাঝে বিরাজ ফারাক রয়েছে, কারণ সরফরাজ পাকিস্তানের অধিনায়ক সে সব সময় তার সেরাটাই দেয়।’
তিনি বলেন, ‘হাফিজ পাকিস্তান দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এতে কোনো সন্দেহ নেই। আমি আশা করি দ্রুত সে তার ফিটনেস ফিরে পাবে। সে তার যোগ্যতা দিয়ে পুনরায় দলে ফিরবে।’
আগামী ২২ মার্চ শারজায় শুরু হবে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডের পাকিস্তান দল: আবিদ আলী, শান মাসুদ, ইমাম-উল-হক, হারিস সোহেল, শোয়েব মালিক (অধিনায়ক), সাদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উমর আকমল, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, জুনাইদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, উসমান শিনওয়ারি।
সূত্র: ডন, দ্য নিউজ ইন্টারন্যাশনাল
যে কারণে গ্রেফতার হিরো আলম
March 10, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
সোশ্যাল মিডিয়ার বদৌলতে আলোচনায় আসা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে তাকে বগুড়া সদর থানা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি সোহেল রানা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, হিরো আলমের মারধরে স্ত্রী আহত হওয়ায় বগুড়া সদর থানায় তার নামে অভিযোগ দায়ের করেন তার শ্বশুর। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে হিরো আলমকে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হিরো আলমের স্ত্রী সাদিয়া বেগম সুমি জানান, দুই মাস পর গত সোমবার রাতে হিরো আলম বগুড়া শহরতলীর এরুলিয়া গ্রামে তার বাড়িতে আসেন। বাসায় ফেরার পর থেকে বিছানায় শুয়ে একটানা তিন ঘণ্টা মোবাইলে ঢাকার এক নারীর সঙ্গে কথা বলেন। এর প্রতিবাদ করলে সোমবার রাতেই তাকে মারপিট করেন হিরো আলম।
এদিকে, সুমিকে মারপিটের খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে হিরো আলমকেও মারপিট করেন। এ ঘটনায় হিরো আলম তার শ্বশুর ও স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
মেয়েকে পেটানোর ব্যাপারে হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েকে আবারও নির্যাতন করা হয়েছে, এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে যাই। সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করি। সুমির মাথার পেছনে রক্তাক্ত জখম হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, মঙ্গলবার রাতে হিরো আলম থানায় হাজির হয়ে তার শরীরে মারপিটের চিহ্ন দেখান। তাকে মারপিট করা হয়েছে উল্লেখ করে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার সকালে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন হিরো আলমও তার স্ত্রীকে মারপিট করেছেন। এ কারণে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে হিরো আলম জানান, তার বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাকে হিরো থেকে জিরো করতে এসব মিথ্যা ঘটনা সাজানো হচ্ছে।
সূত্র : বিডি-প্রতিদিন
Saturday, March 9, 2019
বরকে খুশি রাখতে রোজ রাতে যা করেন রানী মুখার্জি, জানলে চমকে যাবেন আপনি…
March 09, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
রানী মুখার্জি হলেন বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী। অনেক হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। সম্প্রতি ‘হিচকি’ ছবির মাধ্যমে তিনি আরও জনপ্রিয়তা লাভ করেছেন। তার অভিনয়ের কারনে ছবিটি অনেক সাফল্য লাভ করেছে। সমস্ত অভিনেত্রীদের একটি আবশ্যক বিষয় হল তাদের সাজগোজ। কাজের জন্য সব সময় সেজে ফিটফাট রাখতেই হয় নিজেদের। কিন্তু রানী মুখার্জির গল্পটা একটু আলাদা।
একটি গনমাধ্যমের কাছে তিনি বলেন, তার জীবন অন্যান্য অভিনেত্রীর মতন নয়। তিনি অভিনয়ের জন্য যত না সাজগোজ করেন তার থেকে বেশি করেন নিজের স্বামীর জন্য। বাড়িতে থাকার সময় তিনি বিনা মেকআপেই থাকতে পছন্দ করেন। সারাদিন আর বাকি মহিলাদের মত সাধারণ ভাবেই থাকেন।
তিনি বলেন তার কাজ নিয়ে কোন চাপ নেই। বরং তার স্বামীকে নিয়ে তিনি বেশি চাপে থাকে। তার স্বামী আদিত্য চোপড়া। তিনি খুব সহজ মানুষ যে নন সেটা রানীর কথা শুনেই বোঝা যায়। রানীর সমস্ত কাজ ক্যামেরার সামনে হলেও ক্যামেরার সামনে আসতে একদম রাজি নন তার স্বামী।
ক্যামেরার সামনে আসা নিয়ে তার প্রবল আপত্তি। আদিত্য চোপড়া যেমন নিজে ক্যামেরার সামনে আসেন না তেমন তিনি পছন্দ করেন না যে তাদের একমাত্র কন্যা আদিরা ক্যামেরার সামনে আসুক। রানী মুখার্জি কিন্তু যেমন ভালো অভিনেত্রী তার থেকেও ভালো স্ত্রী তিনি।
তিনি সংসার সুখের রাখতে আর স্বামীকে খুশি রাখতে অনেক কিছু করে থাকেন। তিনি সিনেমায় কাজ করার জন্য যত না সাজেন তার থেকে বেশি সাজেন তার স্বামীকে খুশি করার জন্য। তিনি বলেন বিয়ের পর এটা জরুরি হয়ে দাঁড়ায় যে স্ত্রীকে যেন সুন্দর লাগে তার স্বামীর চোখে।
তিনি আরো বলেন যে আগে তিনি স্ত্রী, তারপর তিনি অভিনেত্রী। তার মতে, একজন স্বামী রাতে বাড়ি ফিরে কি দেখতে চান? একটা হাসিখুশি মুখ, আর বাড়ির সুন্দর বাতাবরণ। সেটাই যদি না থাকে তাহলে সংসার কখনো সুখের হতে পারেনা।
রোজ স্বামী যদি বাড়ি ফিরে দেখে বাড়ির পরিবেশ ভালো না, বা তার স্ত্রীকে খুব অগোছালো লাগছে তাহলে তার সারাদিনের ক্লান্তি দূর হবে কিকরে। তাই সংসার সুখের রাখতে স্ত্রীর নিজেকে যেমন ঠিক থাকতে হয় তেমন বাড়ির পরিবেশও ভালো রাখতে হয়।
তাই প্রতিদিন রাতে আদিত্যের বাড়ি ফেরার আগে তিনি মেকআপ করেন। যাতে তাকে তার স্বামীর চোখে সুন্দরী লাগে। মেকআপের সাথে সাথে তিনি সুন্দর পোশাকও পরেন। শুধু তাই নয়, রোজ রাতে রানীকে নিজের ঘর পরিষ্কার ও সাজাতে হয়।
ভুলেও মেয়েদের এই অংগুলি স্পর্শ করবেন না, হতে পারে মারাত্মক বিপদ…
March 09, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
সামান্য ছুঁয়ে ফেলা থেকেও যে ঘটতে পারে নানান রকম অঘটন সেটা একেবারেই জানেন না বহু মানুষ। তাই আমরা বিভিন্ন সময় না জেনে ছুঁয়ে ফেলি অনেককে। আমরা ছুঁয়ে ফেলা নিয়ে বেশী কিছু ভাবি না, কারণ ছুঁয়ে ফেলা থেকে যে কারোর কোন ক্ষতি হতে পারে সে সম্পর্কে আমাদের কোন আইডিয়াই নেই।
পৃথিবীতে সবথেকে বেশী জীবানু ছড়ায় না ধোয়া হাত থেকে। আমরা বিভিন্ন সময়ে হাত দিয়ে নানা কাজ করে থাকি এবং পরে ভুলে যাই কি কি কাজ আমরা করেছিলাম এবং শেষে সেই হাত দিয়েই আমরা নানান কাজ শুরু করে দিই।
আমাদের জানতে হবে যে যদি আমরা সাবধান না হই এবং নানান অঙ্গে সেই হাত দিয়ে স্পর্শ করি, তাহলে আমাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। সেই সমস্যা বেড়ে গিয়ে আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময় আমরা হারিয়ে ফেলতে পারি।
তাই জীবাণু যুক্ত হাত নিয়ে কোথায় কোথায় স্পর্শ করা একদমই উচিত নয় সেটা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। না জানলে কি হতে পারে সেই নিয়েও আমাদের সাবধান থাকতে হবে।
কারণ যদি আমরা না জানি এই অবাঞ্ছিত রোগ এবং জীবাণু থেকে ঠিক কিভাবে আমরা বাঁচবো, তাহলে আমাদের বাঁচার চেষ্টা জোরদার হয়ে উঠবে না কোনমতেই। আসুন জেনে নেওয়া যাক কোন কোন অঙ্গ ভুলভাবে ছুঁয়ে ফেলা সম্পর্কে আমাদের সাবধানে থাকতে হবে…
চোখঃ – শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশ হল চোখ। তাই ভুলভাল জায়গা থেকে ঘুরে এসে চোখে হাত দেবেন না একেবারেই। আর যদি ভুল করে হাত দিয়েও দেন এবং চোখ জ্বালা শুরু করে তাহলে চোখে জলের ঝাপটা দিন তাড়াতাড়ি।
নাকঃ – নাক শরীরের আরেকটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অঙ্গ। সামান্য আঘাতেই ঘটতে পারে রক্তপাত। তাই কখনোই নাকে আঙ্গুল ঢোকাবেন না এবং নাকে আঙ্গুল ঢোকালে লোকে আপনাকে নোংরাও ভাবতে পারে।
কানঃ – শরীরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল কান। অনেকেই দেশলাই কাঠি এবং অন্যান্য অনেক জিনিস দিয়ে কান চুলকে থাকেন, কিন্তু এভাবে কান চুলকানোয় যে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে সেই ব্যাপারে একদমই কেউ ভাবে না। তাই নিজের শরীরের কথা না ভেবে অনেকেই এমন ভুল ভাল কাজ করে থাকে এবং পরে সেই কাজ করার জন্য ভোগেন।
আজ থেকে সতর্ক হন। ভুলেও এইসব কাজ করা বন্ধ করুন, বিশেষ করে নোংরা হাতে বাচ্ছা ও নারীদের এইসব অঙ্গে হাত দেবেন না। হতে পারে মারাত্মক বিপদ। সাবধান হন এবং অপরকে সাবধান করুন।
সূত্র : দেশী গুরুজি
Friday, March 8, 2019
খ্রিস্টান ব্যবসায়ী আড়াই কোটি টাকায় তৈরি মসজিদ মুসলিম কর্মীদের উপহার দিলেন
March 08, 2019
![]() | |
|
চেরিয়ান লক্ষ্য করেন ট্যাক্সি চেপে কাছাকাছি মসজিদে যেতে হয় কর্মীদের। প্রতি শুক্রবারের জুম্মার নামাজের জন্য তাদের খরচ হয় ২০ সৌদি মুদ্রা। তা দেখেই মসজিদ তৈরির কথা মাথায় আসে তার। তাই কর্মীরা যেখানে থাকে, তার পাশেই তৈরি করা হয়েছে মসজিদ। ২০০৩ সালে চেরিয়ান ভারত থেকে আরব আমিরাতে এসেছিলেন আড়াইশ দিরহাম সম্বল করে।
আর আজ তিনি প্রায় আড়াই কোটি টাকা দিয়ে তৈরি ওই মসজিদ উপহার দিলেন কর্মীদের। আমিরাতের একটি শ্রমিক আবাসের মালিক তিনি। যেখানে ফুজাইরাহ শহরের প্রায় ৫৩ টি কোম্পানির শ্রমিকরা বসবাস করে। আল হায়াল শিল্প এলাকায় ইস্ট ভিলা রিয়েল এস্টেট কমপ্লেক্সের পাশেই তৈরি হওয়া এই মসজিদে একসাথে অন্তত ২৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
আর মসজিদের ঘেরা বাগানে নামাজ পড়তে পারবে আরো ৭০০ জন। বছর খানেক আগে মসজিদ তৈরির কাজ শুরু হয়। চলতি মাসে মসজিদ তৈরির কাজ শেষ হয়েছে। চেরিবান বলেন, ‘আমি একজন খ্রিস্টান হয়েও মসজিদ তৈরি করেছি জেনে খুশি প্রশাসন। মসজিদে বিনামূল্যে বিদ্যুৎ ও পানির ব্যবস্থাও করা হচ্ছে।’
সূত্র : বিডি অনলাইন নিউজ ২৪
২০৭০ সালের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম
March 08, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১০ সালে বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২২০ কোটি। এটা তখনকার মোট জনসংখ্যা ৬৯০ কোটির প্রায় এক-তৃতীয়াংশ। এ সময় মুসলিম জনসংখ্যা ছিল ১৬০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ২৩ ভাগ।মুসলমানদের মধ্যে জন্মহার বৃদ্ধির কারণে ২০৫০ সালে খ্রিস্টান ও মুসলমান জনসংখ্যা হবে প্রায় সমান সমান। এরপর ২০৭০ সালে খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলমানদের সংখ্যা।প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরোপসহ বিশ্বের বহু অঞ্চলে আগামী বছরগুলোতে দ্রুত ইসলাম ধর্মের অনুসারীর লোকের সংখ্যা বাড়তে থাকবে।
পিউ রিসার্চ সেন্টারের দেওয়া তথ্য বলছে, ২০১০ থেকে ২০৫ এই ৩০ বছরের মধ্যে মুসলমান জনসংখ্যা বাড়বে ৭৩ শতাংশ, যা ১ দশমিক ৬ বিলিয়ন থেকে বেড়ে হবে ২ দশমিক ৮ বিলিয়ন। অন্য দিকে, খ্রিষ্টান জনসংখ্যা বাড়বে ৩৫ শতাংশ। একই সময়ে অন্যান্য ধর্মাবলম্বীর জনসংখ্যা অল্প হলেও বাড়বে। আগামী ২০ বছরে খ্রিস্টানদের ছাড়িয়ে শীর্ষে যাবে মুসলমানরা! আগামী ২০ বছরে খ্রিস্টানদের ছাড়িয়ে শীর্ষে যাবে মুসলমানরা!
আগামী ২০ বছরে- বর্তমানে সারা বিশ্বে যেকোনও সম্প্রদায়ের থেকে খ্রিস্টান শিশুর জন্মই বেশি দেন মায়েরা। তবে আগামী ২০ বছরে চিত্রটা পাল্টাতে চলেছে। মুসলিম মায়েদের প্রসব করা সন্তানের সংখ্যা বেশ খানিকটা বাড়তে চলেছে। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। খবর ইন্ডিয়া টাইমসের।
এই সংস্থার গণনা বলছে, ‘এখন থেকে ২০ বছরেরও কম সময়ের মধ্যে খ্রিস্টানদের থেকে মুসলিম শিশু জন্মের সংখ্যা বাড়তে চলেছে।’ এর কারণ হিসেবে বলা হয়েছে, গত কয়েক বছরে ও আগামী কয়েক বছরে বিশ্বের মোট মৃত্যুর মধ্যে বেশিরভাগই হয়েছে বা হতে চলেছে খ্রিস্টানদের। কারণ তাদের জনসংখ্যায় তুলনামূলকভাবে বার্ধক্যের পরিমাণই বেশি।উল্টোদিকে, মুসলিম জনসংখ্যা সেই তুলনায় অনেক বেশি নবীন এবং তুলনামূলকভাবে তাদের ফার্টিলিটি রেটও বেশি। পিউ রিসার্চ সেন্টারের রিপোর্টে বলা হয়েছে, ‘২০৩০-৩৫ সালের মধ্যে খ্রিস্টান শিশুর (২২৪ মিলিয়ন) থেকে মুসলিম শিশু (২২৫ মিলিয়ন) বেশি জন্মাবে বলে মনে করা হচ্ছে।
যদিও মোট খ্রিস্টান জনসংখ্যা সর্বাধিকই থাকবে।’ ২০১৫ সালে এই মার্কিন সংস্থার প্রোজেকশন ছিল, আগামী এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা ধর্মীয় দল হবে মুসলিমরা।পিউ-এর তরফে বলা হয়, এই দাবি যে সঠিক হতে চলেছে তার ইঙ্গিত ইতোমধ্যেই মিলেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা ইন্দোনেশিয়ায়।
সূত্র : বিডি অনলাইন নিউজ ২৪
‘ছেলের চেয়ে বাপ মজার’
March 08, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
বদলা’ নামের নতুন একটি ছবি করেছেন অমিতাভ বচ্চন। শিগগিরই মুক্তি পাচ্ছে ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নুকে। ‘পিঙ্ক’ ছবির পর আবারও এই কিংবদন্তির সঙ্গে কাজের সুযোগ পেলেন তাপসী। সেটাও কি কম রোমাঞ্চকর? এ নিয়ে তাপসী বললেন, ‘যেবার তাঁর সঙ্গে “পিঙ্ক”-এ অভিনয় করলাম, আমি তো ভয়েই অস্থির। অথচ দ্রুত সব ভয়ডর সরিয়ে কাজে নামতে হয়েছিল। আমার বয়সী কাউকে তাঁর নায়িকা হিসেবে কখনোই দেখা যাবে না, এমনকি বিতর্কিত কোনো গল্পেও না। তবু যে সুযোগটা পাওয়া গেছে, সেটাও কম নয়।’
তাপসী মনে করেন, অমিতাভ বচ্চনের সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজের সুযোগ এক বিরাট উপহার। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি খুব নির্ভার বোধ করেছি। “পিঙ্ক”-এর সময় বুঝেছিলাম, মানুষ হিসেবে তিনি দারুণ মজার। এবার তো মনে হলো, তিনি বন্ধু হয়ে ফিরেছেন।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে, অমিতাভ ও তাঁর ছেলে অভিষেক বচ্চন, দুজনের সঙ্গেই কাজ করেছেন তাপসী পান্নু। ‘মনমর্জিয়া’ ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে কাজের সুযোগ হয়েছিল তাঁর। নিজে থেকেই তাপসী স্বীকার করেছেন, ‘ছেলের চেয়ে বাপের সঙ্গে কাজ করেই বেশি মজা পেয়েছি।’
অমিতাভ বচ্চনের নায়িকা হয়ে বিতর্ক সৃষ্টি করতে চান না তাপসী পান্নু। বরং সহজ পথে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছেন তিনি। নিজের ক্যারিয়ার তৈরির কাজটি বেশ ভালোভাবেই করতে পেয়েছেন তাপসী পান্নু। অন্তত নিজে তিনি সেটা বিশ্বাস করেন। শাহরুখ খানের স্ত্রী গৌরীর প্রযোজনা সংস্থা থেকে কাল শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘বদলা’।
তথ্যসূত্র: ডেকান ক্রনিকল
Wednesday, March 6, 2019
শরীরী মিলন নয়; যা বেঁচে থাকার জন্য একান্ত জরুরি, জানাল বিজ্ঞান
March 06, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সবার আগে জানা প্রয়োজন, ঠিক কোন ক্রিয়াটি সম্পর্কের একেবারে কেন্দ্রে রয়েছে। বিশেষ করে রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে যখন ভাঙন অনিবার্য হয়ে ওঠে, তখন তাকে জোড়া লাগাতে ঠিক কোন আঠা ব্যবহার করা সাব্যস্ত, সে খবর কি আমরা রাখি? এবেলা.ইন-এর পাতাতেই কয়েক মাস আগে প্রকাশিত হয়েছিল প্রিয়জনকে বুকে টেনে নিন, আলিঙ্গনে জড়িয়ে রাখুন।
সম্পর্ক টিকবে বহুদিন শীর্ষক প্রতিবেদনটি (ক্লিক করে আরও এক বার পড়ে নিতে পারেন), যেখানে মনোবিদ ফাহাদ বশিরের ‘দ্য সায়েন্স অফ ইমোশন’ বইটির অন্যতম উপজীব্য আলিঙ্গনকে তুলে ধরে দেখানো হয়েছিল, কী ভাবে আলিঙ্গন স্ট্রেস কমায়, ভাঙা সম্পর্ক জোড়া লাগায় এবং সর্বোপরি আত্মবিশ্বাসকে পিরিয়ে আনে।
আলিঙ্গন যে সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও বিপুল পরিমাণে কার্যকর একটি ক্রিয়া, সে কথা এই মুহূর্তে স্বীকার করছেন অর্ধেক ভূগোলের মানুষ। ইউরোপ ও মার্কিন দেশে এই মুহূর্তে দারুণ জনপ্রিয় ‘কাড্ল ক্লাব’ । নিরাপত্তাহীনতা, আত্মবিশ্বাসে ঘাটতি, সম্পর্কে শীতলতা ইত্যাদি সমস্যা নিয়ে মানুষ হাজির হন এই সব ক্লাবে।
এখানে একান্ত অপরিচিত ব্যক্তিরাও আলিঙ্গনের মাধ্যমে পরস্পরের কাছাকাছি আসেন। মনের ভিতরে জমতে থাকা মেঘগুলোকে বের করে দিতে পারেন সামান্য কিছু কসরতের মাধ্যমে। কেবল প্রেমবঞ্চিত মানুষই নন, এই ক্লাবে সামিল হয়েছেন বহু সংসারী নারী-পুরুষ। একাকীত্ব মেটানোর প্রয়োজন এক ছাদের নীচে সমবেত করে চলেছে অসংখ্য মানুষকে।
কেবল কাডল ক্লাব নয়, ইউরোপ আর আমেরিকার বিভিন্ন দেশে এই মুহূর্তে দারুণ জনপ্রিয় কাডল ওয়ার্কশপ ও কাডল পার্টি। কীভাবে জড়িয়ে ধরতে হবে, কখন আলিঙ্গন করতে হবে, আলিঙ্গনের পরবর্তী ক্রিয়াগুলি কী, এই সব বিষয়ের চর্চাই এই ক্লাব, পার্টি বা ওয়ার্কশপের উপজীব্য।
বিনামূল্যে নয়, রীতিমতো অর্থের বিনিময়ে মানুষ ‘কাড্ল’ বা ‘হাগ’-এর শিক্ষা নিতে সামিল হচ্ছেন এই সব কর্মকাণ্ডে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, লন্ডেনের একটি কাডল ক্লাব আয়োজিত কর্মশালায় অংশ নিতে মাথাপিছু ২৪ পাউন্ড প্রদান করতে হয়। কেবল কাড্ল বা হাগ নয়, এখানে চুম্বনের প্রশিক্ষণও দেওয়া হয়।
আলিঙ্গন বা চুম্বন কেবল যৌনক্রিয়ার অনুষঙ্গ নয়, এ কথা এই ক্লাবের কর্মকর্তারা স্পষ্টই জানান। আবসাদকে কাটাতে চুম্বনের চাইতে ভাল দাওয়াই আর হতে পারে না, এমনই মত তাঁদের।
সাইকোথেরাপিস্ট ডায়ানা পার্কিনসন জানিয়েছেন, প্রকৃতির নিয়েমেই রয়েছে এই ক্রিয়াগুলি। মানবেতর জীবদের মধ্যেও আলিঙ্গনের প্রবণতা বিদ্যমান। কেবল ‘সভ্যতা’-র প্রকোপে পড়েই মানুষ এই প্রকৃতিক ক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
আলিঙ্গন, চুম্বন বা আরও কিছু ক্রিয়া, যাদের সাধারণত যৌন অনুষঙ্গে ভাবা হয়, তাদের বিচার করা প্রয়োজন অন্যভাবে। এই ক্রিয়াগুলি মানুষকে বাঁচতে শেখায়। মানসিক শান্তির পথ দেখায়।
সূত্র : বিডি নিউজ ওয়েব
বাসর রাতে স্ত্রীর ঘরে অন্য পুরুষ পাঠালেন স্বামী!
March 06, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
স্বামী নিজে অক্ষম। কিন্তু, বংশ তো আর থেমে থাকতে পারে না। ছেলে তো চাই-ই চাই। তাই নিজের স্বামীই তাকে জোর করেছেন শ্বশুরের শয্যাসঙ্গিনী হওয়ার জন্য। মুম্বইয়ের ভিরারে এ ঘটনা ঘটে। ২৫ বছরের এক যুবতী সম্প্রতি সেখানের পুলিশের কাছে এমন অভিযোগ করে।
ভারতীয় গণমাদ্যমের খবর অনুযায়ী, নীকেশ গিরি নামে ওই মহিলার স্বামী যৌনমিলনে অক্ষম। তাই তার বাবাই পুত্রবধূকে ধর্ষণ করার চেষ্টা করে।
মহিলা আরো অভিযোগ করেন যে, অনিল যাদব নামে এক চিকিৎসকের সঙ্গেও যৌনমিলনে তাকে জোর করে নীকেশ। স্বভাবতই এমন কুপ্রস্তাবে রাজি হননি মহিলা। তাই সারারাত তাকে কাটাতে হয় বাড়ির বারান্দায়। পরবর্তীকালে, শ্বশুর পান্নালাল গিরিও তার ঘরে চলে আসত বলে অভিযোগ করেন মহিলা। মদ্যপ অবস্থায় তার পাশে এসে শুয়ে তাকে স্পর্শ করত পান্নালাল।
ছ’মাস আগে, আমদাবাদের তার বাবার বাড়িতে খবর পাঠান মহিলা। তার বাবা মুম্বই এলে, মেয়ে-সহ তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় গিরি পরিবার। মুম্বই পুলিশের মহিলা শাখার এসিপি, পান্না মোমায়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গিরি পরিবার তাদের পুত্রবধূকে বিবাহবিচ্ছেদে রাজি হওয়ার জন্য শাসিয়েছে।
প্রসঙ্গত, নীকেশ গিরি ও তার বাবা পান্নালালের সঙ্গে, তাদের ওই ঘৃণ্য কাজে মদত করত নীকেশের মা ও বোনও।
সূত্র : বিডি নিউজ ওয়েব
Subscribe to:
Posts (Atom)












