Friday, March 15, 2019
ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশের খেলোয়াড়েরা
March 15, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
![]() |
| ড্রেসিং রুমে উদ্বিগ্ন ক্রিকেটাররা। ছবি: উৎপল শুভ্র |
প্রসঙ্গত ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে আগামীকাল বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে।
সূত্র : প্রথম আলো
অস্ত্রোপচার করাতে যাওয়ার আগে ছেলেকে রুবেলের আবেগঘন বার্তা
March 15, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফরমার ছেলের সঙ্গে তোলা দুটি ছবি তার ফেসবুকে অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে রুবেল লিখেছেন, ‘বাবা তোমায় মিস করবে।’ একই পোস্টে রুবেল আরও লিখেছেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশা আল্লাহ সুস্থ হয়ে ফিরে আসব সবার মাঝে। ভালোবাসি সবাইকে।’ রুবেলের ব্রেন টিউমারের খবরে ক্রিকেট অঙ্গনের অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। আর্থিক ও মানসিকভাবে শক্তি যুগিয়েছেন রুবেলকে।
দুঃসময়ে সতীর্থ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেককে পাশে ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করা দেখা গেছে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে। ওই পোস্টে সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদউল্লাহসহ আরও অনেক ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের অনেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুবেল।গত সপ্তাহে পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে রুবেল জানতে পারেন, তার ব্রেইনে টিউমার হয়েছে। গ্লিওমা নামক টিউমার হয়েছে তার ব্রেইনে। এই ধরনের টিউমার সাধারণত মস্তিষ্কের কোষ অথবা মেরুদন্ড থেকে জন্ম নেয়।
রুবেলের ক্রিকেট ক্যারিয়ার বেশ লম্বা। সেই ২০০০-০১ থেকে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলে তার অভিষেক হয় ২০০৮ সালে। একটু দেরিতেই স্বপ্নের দরজায় পা পড়েছিল বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা এই ক্রিকেটারের। সর্বশেষ বিপিএলে একটি ম্যাচ খেলা রুবেল ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এ ছাড়া লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি।
সূত্র : বিডি অনলাইন নিউজ ২৪
Thursday, March 14, 2019
মাত্র ৩০ সেকেন্ডে মশা থেকে মুক্তি!
March 14, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
আপনি চাইলেই ঘরেই তৈরি করতে পারেন মশা তাড়াবার জন্য কার্যকরী উপাদান, তাও মাত্র ৩০ সেকেন্ডের কম সময়ে। আর এতে আপনার কাজে আসবে নারিকেল তেল বা ভ্যানিলা এসেন্সের মত সাধারণ উপাদান!
প্রথম ধাপ: এই পদ্ধতিতে আমাদের লাগবে খুবই সাধারণ দুটি উপাদান। নারিকেল তেল ও এসেনশিয়াল অয়েল। নারিকেল তেল সবার ঘরেই মজুদ থাকে, সাথে বেছে নিন আপনার পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল। ল্যাভেনডার, মিনট, লবঙ্গ, বেসিল, লেমনগ্রাস বা রোজমেরি-এই ফ্লেভারগুলো থেকে বেছে নিন যেকোন একটি বা দুটি এসেনশিয়াল অয়েল।
২য় ধাপ: এরপর ৮ আউন্স নারিকেল তেলের সাথে মিশিয়ে নিন ২ চা চামচ এসেনশিয়াল অয়েল। ব্যাস, তৈরি আপনার জন্য মশা তাড়াবার প্রাকৃতিক তেল! এই তেল আপনি শরীরের যেকোনো অংশে মাখতে পারেন। মশা তো দূর হবেই, সাথে ত্বকও ভালো থাকবে। আর মশা থাকবে আপনার কাছ থেকে অনেক অনেক দূরে। কেবল মশা নয়, পিঁপড়াসহ অন্যান্য ক্ষুদ্র পোকামাকড়ও আর কাছে ভিড়বে না।
এই উপায়টিতে আপনার কাজে লাগবে কেবল ভালো মানের ভ্যানিলা এসেন্স। যে ভ্যানিলা এসেন্স আমরা খাবার তৈরিতে ব্যবহার করি, সেটাই।
ভ্যানিলা এসেন্সের সাথে সমান সমান পরিমাণ পানি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ব্যবহার করুন নিজের ত্বকে। চাইলে এই মিশ্রণের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিজের ঘরে বা বাগানেও স্প্রে করতে পারেন।
মিয়া খলিফার পর্নস্টার হয়ে ওঠার গল্প
March 14, 2019
![]() | |
|
মিয়া খলিফা লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন। পরে তাঁর পরিবার যুক্তরাষ্ট্রে চলে যায়। তাঁর আসল নাম মিয়া কালিস্তা, পরে তিনি এ নাম পরিবর্তন করেন। পর্ন ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর পরিবারের লোকজন তাঁর সঙ্গে কথাও বলেননি। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মিয়া, কিন্তু পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এতে মা-বাবা ও নিজ দেশের মানুষ তাঁর ওপর ক্ষুব্ধ হন।
মিয়া জানান, ২০১৫ সালের প্রথম দিকে একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করেই সবার চেনা হয়ে যান তিনি। মার্কিন পর্নস্টার মিয়া খলিফার বয়স তখন সবে ২১। মন দিয়ে স্নাতক পড়ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে। নিজেকে গুটিয়ে রাখতেন ক্যাম্পাস জীবনে। হঠাৎ একদিন তার মনে হলো আত্ম-সম্মান বোধের ঘাটতি রয়েছে তার। পাচ্ছেন না আত্মবিশ্বাস। সমাধানে ব্যায়াম করা শুরু করলেন মিয়া খলিফা। কমালেন ৫০ পাউন্ড ওজন। তাতেও মন ভরেনি। সার্জারি করিয়ে বড় করলে স্তনের আকার। তবু মনে হচ্ছিলো কোনো উন্নতি হয়নি।
একদিন একটি স্থানীয় ফাস্ট ফুড রেঁস্তোরায় কাজ করার সময় একজন ভোক্তার সান্নিধ্যে তাকে জিজ্ঞেস করা হয় যে, তিনি পর্নোচলচ্চিত্রে কাজ করতে আগ্রহী কি না। এরপর ২০১৫ সালের হিসেবে ১.৫ মিলিয়নেরও অধিক দর্শকসংখ্যার পাশাপাশি, ২২ বছর বয়সী খলিফা প্রাপ্তবয়স্ক ভিডিও শেয়ারিং পর্নহাবের সর্বাধিক অনুসন্ধানকৃত মডেল হিসেবে উন্নীত হন। সে বছর ২৮ ডিসেম্বরে পর্নহাব তাদের ওয়েবসাইটে নাম্বার ১ স্থানে খলিফার নাম প্রকাশ করে বহুদর্শী লিসা অ্যানের পরিবর্তে।
সম্প্রতি তার এ খ্যাতি মধ্য প্রাচ্যের জনমনে কঠিন সমালোচনার অবতারণা করে, যেখানে লজ্জাকর হিসেবে তার পেশাজীবন কলঙ্কময় বলে মনে করা হয় এবং যে কারণে নিজ দেশেও খলিফার সম্মানহানি ঘটে। মিয়া খলিফা বলেন, প্রথমদিন পর্ন অভিনয় করার পর একই সঙ্গে লজ্জা ও অপরাধবোধ কাজ করছিল। একই সঙ্গে মনে হচ্ছিলো আমি ঠিক করেছি। তখন আমি আসলে ২১ বছর বয়সী একটা গাধা ছিলাম।
ইউটিউবে জনপ্রিয় পডকাস্ট ‘ফরওয়ার্ড’ এর উপস্থাপক ল্যান্স আর্মস্ট্রংকে এসব কথা জানিয়েছেন লেবানিজ বংশোদ্ভূত মার্কিন পর্নস্টার মিয়া খলিফা। তিনি জানান, প্রথম দিন অভিনয়ের পর খুব বেশি বিচলিত হননি। ভেবেছিলেন কোম্পানির বাইরে কেউ তার পর্নগুলো খুঁজে পাবে না। কিন্তু পরে হঠাৎ চারদিক থেকে সাড়া হয়ে ভটকে যান। মিয়া খলিফা জানান, তিনি এমনটা ভেবেছিলেন কারণ সে সময় পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্টই ছিল না তার।
পর্নহাবে শীর্ষস্থান অধিকারের পরপর অনলাইন মৃত্যু হুমকি পান মিয়া, যার মধ্যে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের একটি হস্তনির্মিত ছবিতে তাকে শিরচ্ছেদের জন্য প্রস্তুত করা হচ্ছে এমন দেখানো হয় এবং একটি সতর্কবার্তায় তাকে নরকে যেতে হবে বলেও দাবি জানানো হয়, যার জবাব তিনি বলেন, ‘আমি সম্প্রতি একটু চিন্তিত।’ লেবানিজ সংবাদপত্র খলিফার সমালোচনামূলক নিবন্ধ লিখেছে, যা তিনি সে অঞ্চলের অন্যান্য ঘটনাগুলির কারণে তুচ্ছ বলে মনে করেন।
দ্য ওয়াশিংটন পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে, খলিফা বলেন বিতর্কিত দৃশ্যটি ছিল বিদ্রুপাত্মক এবং এটি সেভাবেই গ্রহণ করা উচিত, এবং হলিউড চলচ্চিত্রে যে কোনো পর্নগ্রাফির তুলনায় অনেক বেশি নেতিবাচক ভাবে ইসলামকে চিত্রিত করা হয়ে থাকে বলে দাবি করেন। যারা সর্বজনীনভাবে তার প্রাপ্তবয়স্ক কর্মী হয়ে উঠার সিদ্ধান্তে সমর্থন জানানোর জন্য মুখ খোলেন তাদের মধ্যে ছিলের ব্রিটিশ-লেবানিজ লেখক নাসরি আতাল্লাহ, যারা বিবৃত দেন, ‘এই নৈতিক আবেগ… দুটি কারণের জন্য ভুল। প্রথম এবং সর্বাধিক, একজন নারী হিসেবে, তিনি তার শরীরের সঙ্গে যে কোনো কিছুর করার অধিকার রাখেন।’ খলিফা তার বিতর্ক সম্পর্ক তিনি মন্তব্য করেছিলেন।
তাছাড়াও তিনি বলেন, তার পেশা নির্বাচনের কারণে তার বাবা তার সাথে কথা বলা বন্ধ করে দেন। পর্ণহাব থেকে প্রাপ্ত উপাত্ত অনুযায়ী, ৩-৪ জানুয়ারি, ২০১৫ সালে, মিয়া খলিফার অনুসন্ধানকারী পাঁচ দফা উন্নীত হয়। যার এক চতুর্থাংশ অনুসন্ধানকারী ছিলেন লেবানন থেকে, মূল অনুসন্ধানকারী ছিল মধ্যপ্রাচ্যের সিরিয়া এবং জর্দানের কাছাকাছি অঞ্চল থেকে। হিজাব সম্পর্কিত বিতর্কের কারণে, জুলাই ২০১৬ সালে, তিনি ব্রিটিশ পুরুষ ম্যগাজিন লোডেড কর্তৃক তাদের ‘দ্য ওয়ার্ল্ড’স টেন মোস্ট নটোরিয়াস পর্ন স্টার্স’ তালিকায় পঞ্চম স্থানে অবস্থান নেন।
জুলাই ২০১৬ সালে দ্য ওয়াশিংটন পোস্টে এক সাক্ষাৎকারে, খলিফা জানায় যে তিনি কেবল তিন মাসের জন্য পর্নোগ্রাফিতে অভিনয় করেছিলেন এবং এক বছরের আগেই পর্নশিল্প ছেড়ে দিয়েছিলেন, ‘আরও স্বাভাবিক কাজে’ যুক্ত হতে। তিনি বলেন, ‘আমি এটা আমার বিদ্রোহী পর্যায় ছিল বলে মনে করি। এটা সত্যিই আমার জন্য ছিল না। আমি ধীরে ধীরে নিজেকে এর থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করি।’
খলিফা বলেন, এককালে লেবানীজ জাতি নিজেদের মধ্যপ্রাচ্যের সর্বাধুনিক বলে গর্ব করত, তারা পাশ্চাত্য রীতিনীতি এতটাই অনুকরণ করত যে তারা নিজেদের নিয়ে গর্বিত ছিল, আজ তারা আদিম রীতিতে বিশ্বাসিত হয়ে শোষিত হয়ে গেছে। তারা ভুলে গেছে নারী অধিকার!
সূত্র : বিডি অনলাইন নিউজ ২৪
শিক্ষিকার মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে ছাত্রীদের শারীরিক সম্পর্ক
March 14, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাধুরাই কামারাজ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ছাত্রীদের শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন নির্মলা দেবী। আর এ কাজ তিনি করতেন পরীক্ষায় ছাত্রীদের ভালো ফল পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে।নির্মলা দেবীর বিরুদ্ধে এমন আভিযোগ আসার পর তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। তিনি ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত দেভাঙ্গা আর্টস কলেজের সহযোগী অধ্যাপক। শিক্ষার্থীদের সঙ্গে একটি অডিওবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেলে তার এ কুকর্মের কথা বেরিয়ে আসে।
ঘটনা জানাজানি হওয়ার পর নির্মলা দেবীর বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অভিযোগের প্রেক্ষিতে গত বছরের এপ্রিলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের ১১ মাস পর মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্ট তাকে জামিন দেন।
মাদ্রাজ হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। তবে তদন্ত কাজে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তাকে নির্দেশ দিয়েছেন আদালত। তাছাড়া মামলার রায় না হওয়া পর্যন্ত তিনি কোনো সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন আদালত।
সূত্র : বিডি অনলাইন নিউজ ২৪
Wednesday, March 13, 2019
মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কেন সেরা
March 13, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
পরিচিতি: মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সংক্ষেপে ‘মাউন্ট ই’ নামে পরিচিত। এটি একটি বেসরকারি হাসপাতাল। সিঙ্গাপুরে অবস্থিত ৩৪৫ শয্যার এ হাসপাতাল একটি বেসরকারি কোম্পানি ‘পার্কওয়ে হেলথ কোম্পানি’র মালিকানাধীন এবং ওই কোম্পানি দ্বারা পরিচালিত। তবে ১৯৯৫ সাল থেকে পার্কওয়ে হোল্ডিংস লিমিটেড হাসপাতালটির মালিকানা লাভ করে।
যাত্রা শুরু: ১৯৭৬ সালে নির্মাণ কাজ শুরু হওয়া এ হাসপাতাল প্রাতিষ্ঠানিকভাবে ১৯৭৯ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করে। চিকিৎসা: এ হাসপাতাল একই সঙ্গে হৃদরোগ, ক্যান্সার, কিডনি ও স্নায়ুজনিত রোগসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। এছাড়াও এ হাসপাতাল একাধিক অঙ্গ প্রতিস্থাপন করার অস্ত্রোপচার সম্পন্ন করার জন্য প্রসিদ্ধ।
বৈশিষ্ট্য: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের অর্কার্ড সড়কে অবস্থিত এ হাসপাতাল জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জয়েন্ট কমিশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক স্বাস্থ্য সংস্থা) দ্বারা স্বীকৃত। সিঙ্গাপুরের প্রথম কোন বেসরকারি হাসপাতাল হিসেবে এখানেই সর্বপ্রথম ওপেন-হার্ট সার্জারি অস্ত্রোপচার করা হয়। এছাড়া আণবিক ওষুধ সেন্টার প্রতিষ্ঠা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং তা ব্যবহারের জন্য প্রশিক্ষিত জনবল রয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় ওষুধের দোকান রয়েছে।
রাজকীয় কক্ষ: ব্রুনাইয়ের রাজপরিবার হাসপাতালটিতে একটি রাজকীয় সুইট প্রতিষ্ঠা করেছিল। পরে অবশ্য এ রাজকীয় কক্ষটি অন্য রোগীদের ব্যবহারের জন্যও খুলে দেওয়া হয়। শয্যা ভাড়া: ২০১৬ সালের হিসাব মতে, হাসপাতালটিতে চার শয্যার ওয়ার্ডে একটি শয্যার জন্য প্রতিরাতে ২৭৬ মার্কিন ডলার গুনতে হয়। সম্পূর্ণ নিজস্ব রুমের জন্য প্রতিরাতে খরচ হয় ৬৪০ মার্কিন ডলার।
মেডিকেল সেন্টার: হাসপাতাল সংলগ্ন মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টার (এমইএমসি) অবস্থিত। এ ক্লিনিকে শুধু ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে সেবা দেওয়া হয়। সিঙ্গাপুর মেডিকেল কাউন্সিল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসকরাই শুধু এ হাসপাতাল ও মেডিকেল সেন্টারে দায়িত্ব পালন করতে পারেন। সব মিলিয়ে মোট ৩১টি বিষয়ের বিশেষজ্ঞ এ হাসপাতালে কর্মরত। স্নায়ুরোগ থেকে শুরু করে হৃদরোগ, দন্তচিকিৎসা, পাকান্ত্রবিদ্যাসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা সেবা দিয়ে থাকেন। রোগীর অবস্থা, ক্লিনিক ও বিশেষজ্ঞভেদে চিকিৎসা খরচ ভিন্ন ভিন্ন হয়।
ভাষা দক্ষতা: সিঙ্গাপুর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার রোগী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসে। হাসপাতালের কর্মীরা ইন্দোনেশীয়, রুশ এবং মাওয় ভাষায় পারদর্শী। বাংলাদেশের যারা সেবা নেন: বাংলাদেশের একাধিক বরেণ্য ব্যক্তিত্ব বিভিন্ন সময় এ হাসপাতালের সেবা নিয়েছেন। তবে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান!
আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল চিকিৎসাধীন অবস্থায় এ হাসপাতালে মারা যান। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এ হাসপাতালে। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য শওকত হোসেন হিরণকে এ হাসপাতালে নেওয়া হয়েছিল। যদিও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তবে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখনো সুস্থ আছেন। বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
সূত্র :বিডি অনলাইন নিউজ ২৪
২০ বছরের নীচে মেয়েকে বিয়ে করার কি সুবিধা জানেন ? জানলে আজই বিয়ে করতে চাইবেন…
March 13, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
আজ স্বাধীনতার বহু বছর পরেও যে এই প্রথার খুব একটা উন্নতি হয়েছে তা নয়। এখনও আমাদের দেশের বহু জায়গায় দেখা যায় পুরুষরা অল্প বয়সী মেয়েদের বিয়ে করতেই বেশী পছন্দ করে। তার বিশেষ কিছু কারণও রয়েছে।
আসুন জেনে নেওয়া যাক সেই কারণগুলি:
১. আধিপত্ত: সমাজবিজ্ঞানীদের মতে পুরুষেরা সর্বত্র আধিপত্ত বিস্তারে অভ্যস্ত, আর তাদের এই আধিপত্ত বিস্তারের যে চর্চা তা থেকে তাদের পরিবার এবং পরিবারের বাইরের সদস্যরাও বাদ যায় না। আর আমাদের পুরুষশাসিত সমাজে স্ত্রীর উপর স্বামীদের আধিপত্ত বিস্তার অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। তাই অল্পবয়সী মেয়েদের সাথে বিবাহবন্ধনে আগত হতে তারা বেশি সাচ্ছন্দ বোধ করে।
২. অস্বস্তিবোধ:পুরুষেরা তাদের সমবয়সী মেয়েদের সাথে সম্পর্ক স্থাপনে অস্বস্তিবোধ করে। পুরুষের সমযোগ্যতা সম্পন্ন নারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই ধারনাই পুরুষকে তার চেয়ে কম বয়সী নারীকে বিয়ে করতে উদ্বুদ্ধ করে।
৩. ২০ তেই বুড়ি:আমাদের দেশে পুরুষদের সামাজিক এবং অর্থনৈতিক স্বচ্ছলতা লাভ করতে বয়স প্রায় ৩০ এর কোঠায় গিয়ে পৌঁছায়। আর আমাদের সমাজের প্রচলিত ধারণা যে মেয়েরা ২০ তেই বুড়ি হয়ে যায়। তাই স্বাভাবিকভাবেই স্বামী ও স্ত্রীর বয়সের ব্যবধান আমাদের সমাজে অনেক বেশি।
৪. ভবিষ্যৎ নিরাপত্তা:পুরুষদের একটি বর্ধনীয় ধারণা যে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের পরিচর্চা করবার মতন কেউ থাকবে না। এমনকি সন্তানেরাও তাদের পরিচর্চা করতে নাও পারে। তাই কমবয়সী স্ত্রী এই সমস্যার সমাধান। তাদের ধারণা স্ত্রীরা তাদের যথাযত পরিচর্চা করতে কখনোই অস্বীকৃতি জানাবে না।
৫. দীর্ঘ ও সুখের যৌন জীবন:সাধারণত ৪০ এর পরে অধিকাংশ নারীদের যৌন আবেদন ধীরে ধীরে স্থিমিত হতে থাকে। কিন্তু পুরুষদের যৌনকাঙ্ক্ষা আরও দীর্ঘ সময় বজায় থাকে। তাই সমবয়সী নারীদের বিবাহে অনেক পুরুষদেরই অনিহা রয়েছে। তাদের ধারণা অল্প বয়সী মেয়েদের বিয়ে করলে তারা দীর্ঘ ও সুখের যৌন জীবন লাভ করতে পারে।
সূত্র :বিডি অনলাইন নিউজ ২৪
বাহুবলীর মা এবার পর্নো তারকা!
March 13, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
ছবিটির ট্রেলারটি কয়েক দিন আগে অবমুক্ত হয়েছে। থিয়াগারাজান কুমারারাজা পরিচালিত সেই ছবির ট্রেলারটি দারুণ পছন্দ করেছেন দর্শক। রামাইয়া জানিয়েছেন, ‘সুপার ডিল্যাক্স’ ছবিতে অভিনয় করা তাঁর জন্য ছিল একটি অন্য রকম চ্যালেঞ্জ। মজার অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে রামাইয়া জানান, একটি বিশেষ দৃশ্যের জন্য নাকি পরিচালক দুই দিন ধরে প্রায় ৩৭ বার শট নিয়েছিলেন। ছবিটি মুক্তি পাবে ২৯ মার্চ।
পরিচালক থিয়াগারাজান ছবি প্রসঙ্গে জানান, রামাইয়া ‘সুপার ডিলাক্স’ ছবির এ চরিত্রটির জন্য যথাযথ নন। শুরুতে এ চরিত্রের জন্য চিন্তা করা হয়েছিল নাদিয়া মোইদুর কথা। পরে নাদিয়াকে বাদ দিয়ে যুক্ত করা হয় রামাইয়াকেই। নিজের সুবিধার জায়গা থেকে বের হয়ে সানন্দেই তিনি চরিত্রটিতে কাজ করতে রাজি হয়ে যান।
এক সাক্ষাৎকারে ছবির বিষয়ে রামাইয়া বলেন, ‘আমি ছবিটিতে এমন চরিত্রে কাজ করছি শুনে আমার ব্যক্তিগত সহকারী ভীষণ অবাক হয়েছিল। আমি মনে করি, অভিনয়শিল্পীরা কিছু চরিত্রে কাজ করে টাকার জন্য, কিছু চরিত্রে জনপ্রিয়তার জন্য আবার কিছু চরিত্রে কাজ করে আবেগে পড়ে। ‘সুপার ডিল্যাক্স’ ছবির চরিত্রটি আমি করেছি আবেগের কারণে।’
প্রসঙ্গত, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, শাহরুখ খান, গোবিন্দদের মতো অভিনেতার সঙ্গে কাজ করতে দেখা গেছে রামাইয়া কৃষ্ণাণকে। একই সঙ্গে বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবিতে সমান প্রতাপের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
সূত্র :বিডি অনলাইন নিউজ ২৪
Tuesday, March 12, 2019
১৯ বছরের মধ্যে তামিম-সাদমান প্রথম এই নজির গড়লেন
March 12, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
‘মর্নিং শোজ দ্য ডে’—দিনটি কেমন যাবে, তা সকাল দেখলে বোঝা যায়। অর্থাৎ সকালটা ভালো হলে দিনটা ভালো যাবে বলেই ধরে নেওয়া হয়। ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ দলের জন্য কথাটি খাটছে না। দুই ওপেনার কী দুর্দান্ত শুরু করেছিলেন! কিন্তু ১১৯ থেকে ১৩৪—এই ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারানোয় দুর্দান্ত শুরু করেও খুব একটা লাভ হয়নি। অবশ্য তামিম-সাদমান যখন ব্যাট করছিলেন, তখন কে জানত, মিডল অর্ডারে ছোটখাটো মড়ক লাগবে! দুই ওপেনারের ব্যাটিং দেখে মনে হতেই পারে নিউজিল্যান্ড সফর তাঁদের দুজনেরই বিশেষ পছন্দের।
বৃষ্টিতে ভেসে গেছে টেস্টের প্রথম দুই দিন। পাঁচ দিনের টেস্ট তাই পরিণত হয়েছে তিন দিনের ম্যাচে। টানা দুই দিন ঢেকে রাখায় উইকেট একটু নরম হয়ে পড়াই স্বাভাবিক। বাউন্সও অসমান হওয়ার কথা। যার মানে, ব্যাটিং করা সহজ হবে না। আজ তৃতীয় দিনে নিউজিল্যান্ড টস জিতে ফিল্ডিংয়ে নেমে পড়তে তাই দেরি করেনি। লক্ষ্য পরিষ্কার। প্রতিপক্ষকে যত দ্রুত সম্ভব গুটিয়ে দাও। কিন্তু তামিম-সাদমান যতক্ষণ উইকেটে ছিলেন, তাঁদের কিছুটা হলেও হতাশ হতে হয়েছে। বেশি না, ৭৫ রানের জুটি গড়েছেন দুই ওপেনার। তাতে ছিল ধারাবাহিকতার প্রতিচ্ছবি। এবার নিউজিল্যান্ড সফরে এ নিয়ে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়লেন তামিম-সাদমান।
নিউজিল্যান্ড এমনিতেই প্রতিপক্ষ দলগুলোর জন্য বেশ কঠিন জায়গা। এক দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কোনো দলেরই ব্যাটিং গড় পঁয়ত্রিশের ওপাশে যেতে পারেনি নিউজিল্যান্ডে। আর ওপেনারদের ক্ষেত্রে অসুবিধা তো আরও বেশি। শীতল বাতাস আর মেঘাচ্ছন্ন পরিবেশে নতুন বলের গতি আর সুইং সামলানোর পরীক্ষা দিতে হয়। নিউজিল্যান্ডের মাটিতে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলোর ওপেনিং জুটির ব্যাটিং গড় চৌত্রিশের নিচে। তামিম-সাদমান সে তুলনায় ভালোই করেছেন। তাতে নিউজিল্যান্ডের মাটিতে গত ১৯ বছরের মধ্যে সফরকারি দলগুলোর ওপেনারদের মধ্যে তাঁরা একটি জায়গায় ছাপিয়ে গেছেন সবাইকে!
২০০০ সাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে সফরকারি দলের কোনো ওপেনিং জুটিই টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান তুলতে পারেনি। তামিম-সাদমান গত ১৯ বছরের মধ্যে নিউজিল্যান্ডে সফরকারি দলের প্রথম ওপেনিং জুটি হিসেবে এই নজির গড়লেন। হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৭ এবং দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের জুটি গড়েছিলেন দুজন। তাঁদের আগে নিউজিল্যান্ডের মাটিতে টানা তিন ইনিংসে সফরকারি দলের হয়ে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিলেন হার্শেল গিবস ও গ্যারি কারস্টেন।
টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটির কাছ থেকে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি সবশেষ দেখা গেছে ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। তামিম ইকবাল ও সৌম্য সরকার মিলে ১১৮, ৬৭ ও ৯৫ রানের জুটি গড়েছিলেন। আজ ওয়েলিংটনে তামিম-সাদমান ভালো শুরুর পরও কিন্তু বাংলাদেশের শেষটা ভালো হয়নি। প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
সূত্র : বিডি অনলাইন নিউজ ২৪
সালমান খানের শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ!
March 12, 2019
| ছবি: সংগৃহীত |
২০০১ সালে প্রথম এই রোগের কথা বলেন সালমান। তিনি বলেছেন, তার কণ্ঠস্বরে একটা ফ্যাঁসফ্যাঁসে ভাব রয়েছে। তিনি যে নেশা করেন বলে এটা হয় তাও কিন্তু নয়, যখন রমজান চলে তখন কিন্তু তিনি নেশা করেন না। একমাত্র অসুখের কারণেই আমার গলার স্বর ওরকম হয়ে যায়।
রোগটি আসলে কী জানেন? রোগটির অন্য নাম হল সুইসাইড ডিজিজ। কারণ অনেকে এই রোগ হওয়ার ফলে আত্মহত্যার দিকে ঝোঁকেন। এই রোগে আক্রান্তদের আত্মহত্যার হার সবথেকে বেশি বলেও জানিয়েছেন সালমান খান।
এই রোগটির আসল নাম হল ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এটি আসলে স্নায়ুঘটিত একটি রোগ। ট্রাইজেমিনাল নিউরালজিয়া হল এমন একটি অসুখ যার ফলে মুখে ব্যাথা হয়। এই মুখের ব্যথা অনেক সময়েই প্রায় অসহ্য রকমের আকার নেয়।
খাবার খাওয়া, এমনকি কথা বলা বা দাঁত ব্রাশ করলেও এই মুখের ব্যথা মারাত্মক আকার ধারণ করে। এই রোগের ফলেই মাঝেমধ্যে মুখে অসহ্য ব্যাথা অনুভব করেন সলমন খান। হঠাৎ হঠাৎই তার মনে হয় তার মুখে কেউ ছুঁচ ফোটাচ্ছে। তিনি বলেছেন কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট এই ব্যাথা থাকে।
সূত্র : বিডি অনলাইন নিউজ ২৪
আবারও রিয়ালের কোচ জিদান
March 12, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
রিয়াল মাদ্রিদের অফিশিয়াল টুইটার পেজে বলা হয়েছে, রিয়ালের কোচ হচ্ছেন জিদান। কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ-তিনটি প্রতিযোগিতা থেকেই ছিটকে যাওয়া রিয়াল আবারও নিজেদের শীর্ষে দেখতে চায় বলেই জিদানকেই ফিরিয়ে আনল।
নয় মাস। মাত্র নয় মাসেই এত কিছু বদলে যায়! এই তো গত ৩১ মে সবাইকে চমকে দিয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন জিনেদিন জিদান। এরপর গুনে গুনে নয় মাস কেটে গেছে। রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসের সবচেয়ে বাজে সপ্তাহ ও মৌসুম দেখে ফেলেছে। এমন পরিস্থিতিতে সেই জিদানেরই শরণাপন্ন হলো রিয়াল। এমন ভয়ংকর বিপদে যে দলকে উদ্ধার করার জন্য তাঁর চেয়ে যোগ্য কেউ আর নেই।
কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—তিনটি প্রতিযোগিতা থেকেই ছিটকে পড়েছে রিয়াল। সেটাও মার্চের প্রথম সপ্তাহেই। এরপরই সান্তিয়াগো সোলারির চাকরি হারানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সোলারির অধীনে গতকাল রিয়াল ভায়াদোলিদের মাঠে গিয়ে ৪-১ গোলে জয় পেয়েছে রিয়াল। ম্যাচের পর জোড়া গোল করা করিম বেনজেমা সোলারিকেই কোচ হিসেবে পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আর সোলারি নিজেই এ মৌসুমে রিয়ালের দ্বিতীয় কোচ হওয়াতে মনে হয়েছিল, এ যাত্রা বেঁচে যাচ্ছেন এ আর্জেন্টাইন। একই মৌসুমে হুলেন লোপেতেগি ও সোলারি দুজন কোচকে বরখাস্ত করার মতো কাণ্ড হয়তো করবে না রিয়াল—অনেকে এমনটাই ভেবেছিলেন।
স্প্যানিশ টিভি অনুষ্ঠান হুগোনেস জানিয়েছে আজ আলোচনায় বসে রিয়ালের বোর্ড। ক্লাবের বর্তমান পরিস্থিতিতে কী করা উচিত আলোচনা হয় সেটা নিয়েই। সে মিটিংয়েই জিনেদিন জিদানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড পরিচালকেরা সোলারির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন। গত সপ্তাহেই আয়াক্সের কাছে হারের পর জিদানের নাম শোনা গিয়েছিল। কিন্তু জিদান নাকি মৌসুমের শেষে দায়িত্ব নিতে রাজি কিন্তু মৌসুমের বাকি অংশের জন্য আর ঝামেলা বাড়াতে চাননি। তবে হুগোনেস আগেই দাবি করে বসে, আজ বাংলাদেশ সময় রাত ১১টায় জিদানকে নতুন কোচ বানানোর ঘোষণা দেবে রিয়াল। আসলে হলো তাই। নয় মাস আগে এমন কিছুর কথা কেউ ভাবতে পেরেছিল। এক সপ্তাহ আগেই-বা কে ভাবতে পেরেছিল। এবার হয়তো রিয়ালকে আবারও সেই রুপে দেখা যাবে।
সূত্র : প্রথম আলো
কোটা আন্দোলনের নেতা নুরুল ভিপি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বানী জিএস
March 12, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিসি) পদে নুরুল হক ও সাধারণ সম্পাদক (জিএস) পদে গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি মো. আখতারুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুসারে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ডাকসুর ২৫ পদের মধ্যে ২৩টিতেই ছাত্রলীগের প্রার্থীরা নির্বাচিত হন। সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী আখতার হোসেন।
ভিপি পদে বিজয়ী নুরুল হক কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা হিসেবে পরিচিত। তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচন করেন। অন্যদিকে জিএস পদে নির্বাচিত গোলাম রাব্বানী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
ঘোষিত ফলাফল অনুসারে ২৫ হাজারের কিছু বেশি ভোট প্রয়োগ হয়েছে। যা মোট ভোটারের ৫৯ শতাংশ। ভিপি পদে নুরুল হক পান ১১ হাজার ৬২ ভোট। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৪৩ হাজার ২৫৫ জন।
এদিকে এই ফলাফল ঘোষণার পরপরই সেখানে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা ভিপি পদে জয়ী নুরুল হকের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাঁকে বহিষ্কারের দাবি তোলেন।
সূত্র : প্রথম আলো
Sunday, March 10, 2019
অপ্রতিরোধ্য মেসি, রেকর্ড জয় বার্সেলোনার
March 10, 2019
|
ন্যূ ক্যাম্পে অনুষ্ঠিত শনিবারের ম্যাচে রাউল দে তমাসের গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা জেরার্দ পিকের হেডে সমতায় ফেরে। পেনাল্টি গোলে দলকে এগিয়ে দেন মেসি। আর শেষ দিকে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেস।
ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া এগিয়ে থাকা বার্সেলোনা ২৩তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। কিন্তু ডি-বক্সে মেসির ছোট পাস ফাঁকায় পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন ফিলিপে কৌতিনিয়ো।
পাল্টা আক্রমণে পরের মিনিটে রাউল দে তমাসের দারুণ এক গোলে এগিয়ে যায় অতিথিরা। বল পায়ে অনেকটা ছুটে গিয়ে পিকেকে কাটিয়ে আরেক ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে এটা তার একাদশ গোল।
৩৮তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় বার্সেলোনার। ডান দিক থেকে মেসির বাঁকানো এক ফ্রি-কিকে ফাঁকায় বল পেয়ে নিখুঁত হেডে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ডিফেন্ডার পিকে।
দুই মিনিট পর নিজেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ তৈরি করেছিলেন মেসি। কিন্তু দুজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে ঠিকমতো শট নিতে পারেননি আর্জেন্টাইন তারকা।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে মেসির সফল স্পট কিকে এগিয়ে যায় বার্সেলোনা। পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
চলতি লিগে বার্সেলোনা অধিনায়কের এটি সর্বোচ্চ ২৬তম গোল। আসরে সতীর্থদের দিয়ে গোল করানোর তালিকাতেও সবার উপরে মেসি, ১২টি।
বার্সেলোনার হয়ে লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় আন্দ্রেস ইনিয়েস্তাকে (৪৪২) ছাড়িয়ে গেলেন মেসি। ৪৪৩ ম্যাচ খেলা তারকা এই ফরোয়ার্ডের সামনে আছেন কেবল চাভি (৫০৫)।
৮২তম মিনিটে উসমান দেম্বেলের বাড়ানো বল ধরে খানিক আগে বদলি নামা ইভান রাকিতিচের সঙ্গে ডি-বক্সে একবার দেওয়া-নেওয়া করে প্লেসিং শটে স্কোরলাইন ৩-১ করেন সুয়ারেস। আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সুয়ারেসের এটি ১৭তম গোল।
২৭ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৬৩।
দিনের অন্য ম্যাচে লেগানেসকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্ট কম নিয়ে আছে তৃতীয় স্থানে।
সূত্র : নয়া দিগন্ত
বাংলাদেশী ছেলে বিয়ে করতে চান এই সার্বিয়ান অভিনেত্রী
March 10, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
‘হৃদয়ের রংধনু’র মধ্য দিয়ে বাংলাদেশী ছবিতে অভিষেক হয়েছে সার্বিয়ান মডেল ও অভিনেত্রী মিনা পেটকোভিচ বসকানের। জটিলতা কাটিয়ে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। ছবিটি পরিচালনা করেছেন রাজিবুল হোসেন।
ইংরেজির সাথে ভাঙ্গা বাংলাও বলতে পারেন এই অভিনেত্রী। বাংলাদেশে নিজের ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি পেয়েছে এজন্য আমি অনেক আনন্দিত। আমার মনে হয়েছে এখানকার দর্শকরা খুব আবেগপ্রবণ ও তাদের মনে জটিলতা কম। সিনেমাটিতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। যার কারণে সবাই খুব সহজে সিনেমাটি গ্রহণ করছেন এবং হলে গিয়ে দেখছেন। তাছাড়া আমাকে অনেকে ফেসবুকে ইনবক্সে অভিনন্দন জানিয়েছেন। আমি খুব খুশি।
বাংলাদেশী ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, আমার আছে খুব ভালো লেগেছে। কারণ এখানকার মানুষ অনেক আন্তরিক। সিনেমা নির্মাণ পুরোটাই টিম ওয়ার্কের উপর নির্ভর। পুরো টিম আমার কাছে পরিবারের মতো হয়ে গিয়েছিল। সবাই আমার খুব যত্ন নিয়েছেন। আমি আমার ব্যক্তিগত বিষয়গুলোও টিমের সদস্যদের সাথে সহজেই শেয়ার করতে পেরেছি। তাই কাজ করতে একেবারেই কষ্ট হয়নি।
ইউরোপের দেশ সার্বিয়া থেকে বাংলাদেশের ছবির সাথে যুক্ত হওয়ার বিষয়টি খুব মজার উল্লেখ করে তিনি বলেন, এই দেশের সিনেমার সাথে আমার যুক্ত হওয়াটা সিনেমার গল্পের মতো। ভবিষতে আমি এ গল্প নিয়ে সিনেমা নির্মাণ করবো। স্ক্রিপ্টও লেখা শুরু করেছি। তাই এখনই গল্পটা শোনাতে চাচ্ছি না। সবাইকে পর্দাতে আমার বাংলাদেশে আসার গল্প দেখাবো। সেটার জন্য অপেক্ষা করতে হবে। তবে একটা তথ্য দিই, আমি সার্বিয়ার নাগরিক হলেও সেখান থেকে কিন্তু বাংলাদেশে আসিনি। অন্য একটি দেশ থেকে এসেছি।
নিজের অন্য কাজ সম্পর্কে তিনি বলেন, শুরুর দিকে আমি সার্বিয়াতে ছোট বোনের সাথে মাডেলিং করেছি। এরপর ইতালি, চায়না, থাইল্যান্ড ও ভারতে মডেলিং করেছি। এছাড়া বাংলাদেশের সিনেমাটি শেষ হওয়ার পর আমি ভারতের একটি সিনেমাতেও অভিনয় করেছি। সার্বিয়ান নির্মাতা সারার পরিচালনায় সিনেমাটির নাম ‘ইঙ্কব্লট’। জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়েছে।
অ্যাডভেঞ্চারভিত্তিক সিনেমা দিয়ে বাংলাদেশে অভিনয় অভিষেক হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘হৃদয়ে রংধনু’ ছবিতে শুটিংয়ের সময়টা আমার অসাধারণ কেঁটেছে। আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু তেমন ঝুঁকি ছিল না। তবে মজার ব্যাপার হচ্ছে প্রতিবার শুটিংয়ের সময় আমাকে অনেকদিন ধরে সমুদ্রের সামনে থাকতে হয়েছে। যেটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ছিল। কারণ আমার দেশে কোনো সমুদ্র সৈকত নেই। তাই কক্সবাজারে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তাছাড়া এখানকার আবহাওয়াও আমার অনেক পছন্দ। আমাদের দেশে অনেক ঠাণ্ডা পড়ে, কিন্তু এখানে তেমন না।
এই দেশে অভিনয় করতে এসে শিখে ফেলেছেন বাংলা। এখন তার কাছে নাকি প্রিয় ভাষা হয়ে গেছে বাংলা। এ প্রসঙ্গে মিনা পেটকোভিচ বলেন,
শুটিংয়ের প্রয়োজনে আমাকে বাংলা শিখতে হয়েছে। আমি ইংরেজিতেও কথা বলতে পারি। কিন্তু ইংরেজির চেয়েও আমার বাংলা ভাষা অনেক বেশি ভালো লাগে। বাংলা বলা মানুষদেরও আমার অনেক ভালো লাগে। আমার ইচ্ছে আছে সারাজীবন বাংলাদেশে থাকবো আর বাংলাদেশের কোনো ছেলেকেই একদিন বিয়ে করবো।
নিজের প্রিয় বাংলা বাক্য সম্পর্কে বলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীতের এই লাইন আমার খুব প্রিয়’। বাংলাভাষা আয়ত্ব করতে তিনি ইউটিউবে বাংলাদেশের সিনেমা দেখেছেন। এছাড়া অনেক নাটকও দেখেছেন। এই অভিজ্ঞতা থেকে এই দেশের মানুষ সম্পর্কে তার মন্তব্য, এখনকার মানুষ প্রেমের গল্প বেশি ভালোবাসেন। আর নাটক দেখতে দেখতে কয়েকজনের অভিনয় আমার দুর্দান্ত লেগেছে। তবে তাদের নাম মনে করতে পারছি’।
বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি ভবিষৎ পরিকল্পনাও ঠিক করেছেন। এ সম্পর্কে মিনা পেটকোভিচ বলেন, বাংলাদেশের আরও অনেক কাজ করার ইচ্ছে আছে আমার। শুধু ভালোবাসার গল্প না। আমি নতুন কোনো বিষয়ের গল্পে কাজ করবো। যেটা ট্রেন্ড চেঞ্জ করবে।
সূত্র : নয়া দিগন্ত
একসঙ্গে ৬ তারকাকে বিশ্রাম দিয়ে পাকিস্তানের দল ঘোষণা
March 10, 2019
![]() |
| ছবি: সংগৃহীত |
পাকিস্তানের ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদসহ ছয় ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ওয়ানডে দল ঘোষণা করেছে পিসিবি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দল থেকে বাদ পড়া অন্য ক্রিকেটাররা হলেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, শাদাব খান ও হাসান আলী।
আসন্ন এ সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন দলের অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক। দলে জায়গা পেয়েছেন নতুন তিন তরুণ মুখ। তারা হলেন সাদ আলি, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ হাসনাইন।
১৬ সদস্যের ওয়ানডে দলে ফিরেছেন উমর আকমল, জুনাইদ খান, ইয়াসির শাহ ও হারিস সোহেল।
দল ঘোষণা নিয়ে ইমরান খানের নেতৃত্বাধীন বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম-উল হক বলেন, ‘আমাদের এখন প্রধান টার্গেট বিশ্বকাপ। তাই আমরা এমন কোনো পরিস্থিতিতে পড়তে চাই না যাতে এর কারণে পেছনে পড়ে যেতে হয়। এছাড়াও বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
প্রধান নির্বাচক ইনজামাম-উল হক আরও বলেন, ‘আমি চেয়েছি টানা অনেকগুলো ম্যাচ খেলা ক্রিকেটারদের বিশ্রাম দিতে। এজন্য সরফরাজকেও বিশ্রাম দেয়া হয়েছে। আমরা চাই বিশ্বকাপের মতো বড় আসরে যাওয়ার আগে আমাদের খেলোয়াড়দের মাঝে চাঙ্গা ভাব থাকুক। এজন্য সরফরাজের জায়গায় রিজওয়ানকে নিয়েছি। কিন্তু আমি মনে করি না এ সিরিজে রিজওয়ান আহামরি কিছু করবে। সরফরাজের পজিশনটি খুবই বিপজ্জনক (গুরুত্বপূর্ণ) জায়গায়। এ দুই উইকেটরক্ষক ব্যাটসম্যানের মাঝে বিরাজ ফারাক রয়েছে, কারণ সরফরাজ পাকিস্তানের অধিনায়ক সে সব সময় তার সেরাটাই দেয়।’
তিনি বলেন, ‘হাফিজ পাকিস্তান দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এতে কোনো সন্দেহ নেই। আমি আশা করি দ্রুত সে তার ফিটনেস ফিরে পাবে। সে তার যোগ্যতা দিয়ে পুনরায় দলে ফিরবে।’
আগামী ২২ মার্চ শারজায় শুরু হবে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডের পাকিস্তান দল: আবিদ আলী, শান মাসুদ, ইমাম-উল-হক, হারিস সোহেল, শোয়েব মালিক (অধিনায়ক), সাদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উমর আকমল, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, জুনাইদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, উসমান শিনওয়ারি।
সূত্র: ডন, দ্য নিউজ ইন্টারন্যাশনাল
Subscribe to:
Posts (Atom)













